মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযানে আটক ১০০
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দমনে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ পুলিশ। অভিযানে ১০০ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত দুই এলাকায় বিভিন্ন স্পটে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্র জানায়, চলমান অপরাধ দমনে লক্ষ্যভিত্তিক এ অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়েছে।
ইবনে মিজান বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কোনো অপরাধী চক্র যাতে সুযোগ নিতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
অভিযানকালে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে