সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, গুরুতর আহত ১০ শ্রমিক
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম-পরিচয় বা তাঁদের কোন হাসপাতালে নেওয়া হয়েছে, সে তথ্য জানা যায়নি। বিস্ফোরণের কারণও এখনও নিশ্চিত করা হয়নি।
ঘটনার পর কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
মতামত দিন