চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি লবণ কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ১০ জন শ্রমিক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার সংবাদমাধ্যমকে জানান, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় হঠাৎ বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ১০ জন দগ্ধ হন। পরে তাদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
মতামত দিন