Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, ৯৬৬ জন হাসপাতালে ভর্তি

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি ছিলেন ৯৬৬ জন।

শনিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ৪৫২ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ৭৯১ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৬৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৭২৯ জন। মারা গেছেন ৩১০ জন।

ঢামেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন মৌসুমি নয়, সারা বছরই হয়ে থাকে। বৃষ্টি শুরু হলে তা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনকে সর্বত্র প্রচারণা চালাতে হবে। সেই সঙ্গে সবাইকে সচেতন হতে হবে।

কীটতত্ত্ববিদ ডাঃ মঞ্জুর চৌধুরী বলছেন, সঠিকভাবে জরিপ চালিয়ে যথাযথ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

দেশের ইতিহাসে গত বছর রেকর্ড ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হন এবং এক হাজার ৭০৫ জন মারা যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ