Views Bangladesh Logo

লক্ষ্মীপুরের ১০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন লক্ষ্মীপুরের অন্তত ১০টি গ্রামের হাজারো মুসল্লি।

বুধবার (২৭ মে) লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার বিভিন্ন গ্রামে এই ঈদ উদযাপন করা হয়। নয়াগাঁও, জয়পুরা, বিঘা, বড় ঘারিয়া, হাতাটিয়া, শরশাই, কাঞ্চনপুর ও কলাকাপাসহ বিভিন্ন গ্রামের মুসল্লিরা স্থানীয় ঈদগাহ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন।

রামগঞ্জ উপজেলার জাহাঙ্গীর টাওয়ারে অবস্থিত খানকা-এ-মাদানিয়া কাসেমিয়া রামগঞ্জ শাখায় ঈদের প্রধান জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

স্থানীয় বাসিন্দারা জানান, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা গত ৪৬ বছর ধরে মক্কা ও মদিনার সময় অনুযায়ী ঈদসহ অন্যান্য ইসলামী উৎসব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় তারা সৌদি আরবের চাঁদ দেখা ও ক্যালেন্ডার অনুসরণ করে ঈদ উদযাপন করে থাকেন।

এই গ্রামগুলোতে আগাম ঈদ উদযাপন এখন একটি দীর্ঘস্থায়ী ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়েছে, যেখানে প্রতি বছর অংশগ্রহণ করেন হাজারো ধর্মপ্রাণ মানুষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ