Views Bangladesh Logo

ভৈরবে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০

 VB  Desk

ভিবি ডেস্ক

ভৈরবে বিকেল সাড়ে ৩টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা গঠেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এই দুর্ঘটনা প্রাথমিকভাবে ১০ জন নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রেলপথ মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খানও দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেনটি ছেড়ে যাওয়ার পর পরই স্টেশনে আউটারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ