‘উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড’ পেলেন ১০ নারী
সমাজের নানা ক্ষেত্রে প্রভাবশালী অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন অনুপ্রেরণাদায়ী নারীকে ‘উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০২৪’ দেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- প্রযুক্তি ও উন্নয়নে ঈশিতা শারমিন, উদ্ভাবনে অন্তর্ভুক্তির চালনায় আফসানা জারিন, সামাজিক ব্যবসায় সমাজ পরিবর্তনে নাদিয়া আনোয়ার, আইনপেশায় ন্যায়বিচার নিশ্চিতকরণে ব্যারিস্টার মিতি সানজানা, নারীর ক্ষমতায়নে জারিন মাহমুদ হোসেন, ফোর্থ স্টেট জার্নালিজমে জাইমা ইসলাম, সংগীতে সমাজ পরিবর্তনে এলিটা করিম, বিনোদনে গতানুগতিকতা ভাঙায় তাসনিয়া ফারিন, জনস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের মানোন্নয়নে ফিরদৌসী কাদরী এবং সমতা এবং বাংলাদেশের উন্নয়নে অসামান্য অবদান রাখায় আজীবন সম্মাননায় ফারাহ কবির।
শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার একটি হোটেলের অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে