ডিএমপির ১০ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে এই পদায়ন করা হয় বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) এনায়েত কবীর সোয়েব-কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) এবং সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) এম এম সবুজ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক মতিঝিল বিভাগের রামপুরা জোনে, সহকারী পুলিশ কমিশনার (সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) ইমরানুল ইসলাম-কে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক সবুজবাগ জোন) তৌফিক আহমেদকে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক সবুজবাগ জোনে, সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট-লজিস্টিক বিভাগ) মো. সাইদুর রহমান শেখ-কে তেজগাঁও শিল্পাঞ্চল জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব বিভাগ) শুভ্র দেবকে ট্রাফিক রমনা বিভাগের ধানমন্ডি জোনে, সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পশ্চিমে এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক রামপুরা জোন) এ কে এম নছরুত হাসান-কে ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা জোনে পদায়ন করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই পদায়ন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে