যশোর সফটওয়্যার পার্কে অনিয়ম-দুর্নীতি তদন্তসহ ১০ দাবি
যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা টেকসিটি কোম্পানিকে অব্যাহতি এবং অনিয়ম-দুর্নীতির তদন্তসহ ১০ দফা দাবি জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন বিনিয়োগকারীরা।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
বিনিয়োগকারীদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে— টেকসিটিকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষকে দায়িত্ব বুঝে নিতে হবে, ২৮ আগস্ট ২০২৪-এর মধ্যে আইসিটি ডিভিশন কর্তৃক গঠিত কমিটির কার্যক্রম সম্পন্ন করতে হবে, টেকসিটির মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি ও দুর্নীতির তদন্ত করতে হবে, স্পেস রেন্ট ও বিদ্যুৎ বিলের জন্য হাইটেক পার্কের ব্যাংক হিসাব সরবরাহ করতে হবে, যশোরের বাস্তবতায় স্পেস রেন্ট পুনর্নির্ধারণ করতে হবে, বিনিয়োগকারীদের চুক্তি একই টেম্পারেটে হতে হবে, ভৌতিক বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে, বিনিয়োগকারীদের সঙ্গে পূর্বের চুক্তি পুনরায় সম্পাদন করতে হবে এবং প্রযুক্তি পণ্য ও সেবা বাজারজাতকরণের সরকারি পৃষ্ঠপোষকতা দিতে হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১০ ডিসেম্বর যশোরে দেশের প্রথম শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়। পার্কটি টেকসিটি বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব দেওয়ার পর থেকে স্থানীয় বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে