হামের উপসর্গে একদিনে ১০ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। পাশাপাশি সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১৩৮ জনে পৌঁছেছে।
বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ হাজার ২৪৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১৮৯ জনের হাম শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত শিশুর সংখ্যা ১ হাজার ৩৯৮ জন। আর সন্দেহজনক হামে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫ হাজার ২৪১ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব মৃত্যুর বেশির ভাগই ঢাকা বিভাগে ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে