১০ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হোক, তবে কমপক্ষে ১০টা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি। সেটা এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক। কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। আমানতের সুরক্ষা বীমার পরিমাণ ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর বলেন, পৃথিবীর কোনো দেশে ব্যাংকিং খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না। সুতরাং আমরাও ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে ২৫ হাজার কোটি টাকার ফান্ড রয়েছে, যা বিতরণ হচ্ছে না। ব্যাংকের সমস্যাগুলো লিখিত আকারে দিতে বলা হয়েছে। নমনীয়ভাবে এসএমই খাতে এসব ফান্ড বিতরণ করা হবে।
এছাড়াও তিনি বলেন, বেক্সিমকো বা এস আলমের কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। কারণ সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে চলবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে