Views Bangladesh Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে একাধিক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

ফায়ার সার্ভিস ও হাসাড়া থানা পুলিশ জানায়, আজ ভোর থেকে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে হাসাড়া, চালতিপাড়া ও ধলেশ্বরী টোল প্লাজার কাছে একাধিক বাস, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ হয়। এসব দুর্ঘটনায় ফরহাদ নামের এক প্রাইভেটকার চালক নিহত হন। তার মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে যাই। একাধিক স্পট থেকে বাসযাত্রীসহ ১০-১৫ জন আহতকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হওয়ার পর সকাল ১০টায় স্বাভাবিক হয়। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ