Views Bangladesh Logo

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস–কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১২

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।


শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ডোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদ। তিনি বরগুনা জেলার আমতলী থানার মাধব চন্দ্র গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, “স্বপ্নতরী পরিবহন” নামের একটি বাস দ্রুতগতিতে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয় এবং বাসে থাকা আরও কয়েকজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং যান চলাচল পুনরায় চালু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ