Views Bangladesh Logo

বিমসটেক সম্মেলনে ইউনূস-মোদি বৈঠক: মহাসচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ৪ এপ্রিল বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের সময় এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার গুলশানে সংস্থার সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইন্দ্র মণি পাণ্ডে বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে যোগ দেবেন এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে এটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, তা দুই দেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

বিমসটেক মহাসচিব আরও বলেন, ‘বিমসটেক হলো দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর জোট। এটি চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো জোট নয়।’

আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

২০২২ সালের ৩০ মার্চ থাইল্যান্ড, শ্রীলঙ্কার কাছ থেকে বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে। বর্তমানে সংস্থাটির সাতটি সদস্য রাষ্ট্র রয়েছে—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ