তরুণরাই আমাদের জাতির চালিকাশক্তি: পররাষ্ট্রমন্ত্রী
তরুণরাই আমাদের জাতির চালিকাশক্তি, এবং তাদের উদ্ভাবনী চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গি অমূল্য।
আমরা একটি স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত "যুব দৃষ্টিভঙ্গির জন্য স্মার্ট বাংলাদেশ গোলটেবিল আলোচনা" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এই গোলটেবিলটি তরুণদের উদ্ভাবনী ধারণা ও দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য একটি বড় পদক্ষেপ উল্লেখ করে ড. এ.কে. আব্দুল মোমেন বলেন, "ব্লকচেইনসহ অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়ন ও স্থাপনা, নিউরাল নেটওয়ার্ক ও উদ্ভাবনের সংস্কৃতি সৃষ্টি করতে সরকারের প্রতিশ্রুতিবদ্ধ।
এই গোলটেবিলটি তরুণদের উদ্ভাবনী ধারণা ও দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য একটি বড় পদক্ষেপ।"
গোলটেবিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কারিগরি ও বৃত্তিমূলক স্কুল, মাদ্রাসা এবং সারা দেশের অন্যান্য প্রতিষ্ঠানের যুব প্রতিনিধিদের সাথে পররাষ্ট্র দপ্তর এবং এটুআইয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে