Views Bangladesh Logo

জাতীয় দিবস হিসেবে ৭ মার্চ বাতিলের প্রতিবাদ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় দিবস হিসেবে ৭ মার্চ বাতিলের প্রতিবাদ জানিয়েছে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন।

বুধবার সন্ধ্যায় সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, ৭ মার্চ বাঙালির স্বাধীনতার বীজতলা। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে এদিন যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন, তা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রতিটি বাঙালি, নন বাঙালি সকলেরই মানসমন্ত্রে পরিণত হয়েছিল। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাত্তর পরবর্তী সকল সরকার ভাষণটির সামগ্রিক দিক বিবেচনায় রেখে দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ধার্য করে এবং তাকে যথার্থ অর্থেই মহিমান্বিত করে রাখে। সারাবিশ্বে জননন্দিত এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার অকস্মাৎ বাঙালির জিয়নকাঠির এই জাদুময় ভাষণ প্রদানের ঐতিহাসিক দিনটিকে সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক প্রক্রিয়ায় বাতিল ঘোষণা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা গণমানুষের পক্ষ থেকে তাদের এই সিদ্ধান্তের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি এবং দিনটির বাতিল ঘোষণাটি প্রত্যাখ্যান করছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ