Views Bangladesh Logo

লেবাননের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় বিশ্বনেতারা এটিকে স্বাগত জানিয়েছেন। এপি জানিয়েছে, বুধবার সকালে এই চুক্তি কার্যকর হয়।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই যুদ্ধবিরতিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহর হুমকি থেকে ইসরায়েলকে সুরক্ষা দেবে এবং ‘দীর্ঘস্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার শর্ত তৈরি করবে বলে উল্লেখ করেছেন।

বাইডেন এই চুক্তিকে ‘সুসংবাদ’ হিসেবে উল্লেখ করেন এবং গাজার হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি অর্জনে নতুন প্রচেষ্টার নেতৃত্ব দেয়ার ঘোষণা দেন।

ম্যাক্রোঁ বলেন, লেবাননের এই যুদ্ধবিরতি গাজা সংকটের অবসান ঘটানোর পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।

নেতানিয়াহু বাইডেনের সঙ্গে ফোনে বলেন, তিনি ‘চুক্তি কার্যকর করতে ইসরায়েলের স্বাধীনতাকে বজায় রাখার’ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বোঝাপড়ার জন্য কৃতজ্ঞ।

লেবানন
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই যুদ্ধবিরতিকে ‘অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।

তিনি ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন এবং দক্ষিণে সেনাবাহিনীর উপস্থিতি জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইরান
ইরান, হিজবুল্লাহ এবং হামাসের পৃষ্ঠপোষক, এই যুদ্ধবিরতিকে লেবাননে ইসরায়েলের ‘আগ্রাসনের অবসান’ হিসেবে স্বাগত জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, লেবাননের সরকার, জাতি এবং প্রতিরোধের প্রতি ইরানের দৃঢ় সমর্থন থাকবে।

চীন
চীন বলেছে, তারা লেবানন ও ইসরায়েলের বর্তমান পরিস্থিতির প্রতি ‘তীক্ষ্ণ নজর’ রাখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, আমরা উত্তেজনা হ্রাস এবং শান্তি অর্জনে সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন করি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানাই।

জার্মানি
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক চুক্তিকে ‘অঞ্চলের জন্য একটি আশা’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, সীমান্তের উভয় পাশে মানুষ সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী নিরাপত্তা চায়।

যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ‘দীর্ঘ প্রতীক্ষিত’ যুদ্ধবিরতিকে সাধুবাদ জানিয়েছেন।

তিনি বলেন, এটি ‘ইসরায়েল ও লেবাননের সাধারণ মানুষের জন্য স্বস্তি নিয়ে আসবে’ এবং এটিকে ‘একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানে’ রূপান্তরিত করার আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়ন

ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন যুদ্ধবিরতিকে ‘খুবই উৎসাহজনক সংবাদ’ বলেছেন।

তিনি বলেন, লেবানন অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির একটি সুযোগ পাবে।

জাতিসংঘ
জাতিসংঘের লেবাননের বিশেষ সমন্বয়ক জেনিন হেনিস-প্লাসচার্ট চুক্তিকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছেন, চুক্তি বাস্তবায়নে উভয় পক্ষের সম্পূর্ণ এবং দৃঢ় প্রতিশ্রুতি প্রয়োজন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ