ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকার ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. নোমান সিদ্দিকি।
তিনি বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ২৫/৩০ বছর বয়সী ওই নারীর শরীরে পোশাক ছিল না। ধারণা করছি দুর্বৃত্তরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেয়া হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে