Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দরে ৬৯টি স্বর্ণের বার ও অলংকারসহ নারী আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ঢাকায় অবতরণের পর এক নারী যাত্রীর কাছ থেকে ৬৯ পিস স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এসব স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ২ মিনিটের সময় এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৪) নম্বরের বিমানটি শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফটের কর্মকর্তা ও কর্মচারীরা সোনার চালানটি ধরার জন্য বিভিন্ন জায়গায় আগে থেকে ওঁৎ পেতে থাকে। বিমানটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হবার সাথে সাথে ওই বিমানের ২৮ কে সিটের যাত্রী রেখা পারভীনের পরিচয় নিশ্চিত করা হয়। তল্লাশি  করে তার সাদা হ্যান্ড ব্যাগের অভ্যন্তরে কালো কাপড়ে মোড়ানো অবস্হায় ৬৯ পিস স্বর্ণের বার ও একটি সোনার চেইন উদ্ধার করা হয়।

স্বর্ণের ওজন আট কেজি (৮০০৪) গ্রাম, চেইন এর ওজন ১১৫ গ্রাম। এ ছাড়া ছয় পিস সোনার চুড়ি জব্দ করা হয়েছে। যার ওজন ৯৮ গ্রাম।

ফারহানা বেগম জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট বি-শিফটের কর্মকর্তা ও কর্মচারীগণের তৎপরতায় ও তল্লাশির কারণে এই সোনার চালানটি রোধ করা সম্ভব হয়েছে। স্বর্ণবারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা রাখা হয়েছে।

এ ব্যাপারে একটি মামলা দায়ের এবং যাত্রীকে আজ বুধবার বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ