Views Bangladesh Logo

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করলে টলারেট করা হবে না: উপদেষ্টা আসিফ

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ মিথ্যাচার করলে টলারেট করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

রোববার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে মিথ্যাচারকারীদের উদ্দেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না।

তিনি আরও লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করব না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। ইতিহাস দখলের নোঙরা খেলা বন্ধ করুন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের ফলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। আর এই আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ, যিনি ছাত্র-জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রায় দুই মাসের এই গণআন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া গুলি ও হামলায় ৮০০’র বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন। এই সময়ে আহত হন ১১ হাজারেরও বেশি ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ