Views Bangladesh Logo

নির্বাচনে হারলেও ফলাফল মেনে নিয়েছি: হ্যারিস

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন।

বুধবার সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তৃতায় তিনি বলেন, ‘আমি জানি এবং বুঝতে পারছি যে আপনারা এইমুহূর্তে হতাশা বোধ করছেন। কিন্তু, আমাদের নির্বাচনের ফলাফল মেনে নিতে হবে।’

হ্যারিস জানান, নির্বাচনের ফল মেনে নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।

সমর্থকদের হতাশ না হওয়ার অনুরোধ করে তিনি বলেন, ‘আমরা নির্বাচনে হেরেছি, কিন্তু আমাদের লড়াই চলমান।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে আগ্রহী।’

‘গণতন্ত্রের একটি মৌলিক নীতি হল ফলাফল গ্রহণ করা। এটি গণতন্ত্রকে স্বৈরাচার থেকে আলাদা করে,’ হ্যারিস বলেন।

এসময় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমাকে আপনারা যে ভরসা করেছেন তাতে আজ আমার হৃদয় পরিপূর্ণ। আমার হৃদয় আজ দেশের প্রতি ভালবাসা এবং সংকল্পে পরিপূর্ণ।’

হ্যারিস বলেন, ‘এই নির্বাচনের ফলাফল আমরা যা চেয়েছিলাম সেরকম হয়নি, আমরা যার জন্য লড়াই করছিলাম এবং ভোট দিয়েছিলাম, সেটা হয়নি। আমরা হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাব।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ