সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই।
তিনি বলেন, একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য চেষ্টা চালাচ্ছে। তারাই প্রোপাগান্ডা (অপপ্রচার) ছড়াচ্ছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই তাদের। অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা।
তিনি আরও বলেন, এনসিপি বা ব্যক্তিগত জায়গা থেকে সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ছিল। আমরা এটি রাখতে চাই। আমরা মনে করি, অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল, একইভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে