Views Bangladesh Logo

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

 VB  Desk

ভিবি ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শুরুতে পিছিয়ে পরে আবারো প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখলো রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথমার্ধে দুই গোল হজম করার পরও ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে এই জয়ের নায়ক বনে গেছেন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩০তম মিনিটে ডনিয়েল ম্যালেন ও ৩৪ মিনিটে জেমি গিটেন্সের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডর্টমুন্ড। পিছিয়ে পড়ে রিয়াল একের পর এক আক্রমণ করতে থাকে। পিছিয়ে থেকেই বিরতীতে যায় রিয়াল। অবশেষে ৬০ মিনিটে এসে একটি গোল শোধ করেন রুডিগার। এমবাপের ক্রসে হেড করে ব্যবধান কমান তিনি। এর মিনিট দুয়েক পরেই দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস।

ম্যাচের ৮৩তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। জোরালো শটে ডর্টমুন্ড গোলরক্ষককে পরাস্ত করেন ভাসকেস। ৮৬তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ভিনিসিয়ুস। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ভিনি। সেই সঙ্গে দলের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে এসেছে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ডর্টমুন্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ