Views Bangladesh Logo

ভিউজ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

বাংলাদেশের প্রথম রিয়েলটাইম দ্বিভাষিক নিউজপোর্টাল ভিউজ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর অভিজাত হোটেল হলিডে ইন-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি শুরু হয়।

বেলা সাড়ে ১১টায় ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।

গত এক বছরে সংবাদের গভীরে পৌঁছে সত্য তুলে আনার যে প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল, সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটি একাধিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ‘প্রোমোটিং পজেটিভ বাংলাদেশ’ স্লোগান নিয়ে  যাত্রা শুরু করেছিল ভিউজ বাংলাদেশ।

গত এক বছরে সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গতিশীল সংবাদ পরিবেশনে পাঠকদের কাছে সমাদৃত হয়েছে ভিউজ বাংলাদেশ।

যাত্রা শুরুর এক বছরের মধ্যেই ভিউজ বাংলাদেশ তিন মিলিয়নেরও বেশি পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বাংলা ও ইংরেজি-দুই ভাষাতেই একসঙ্গে সংবাদ প্রকাশের অনন্য বৈশিষ্ট্য দেশ-বিদেশের পাঠকদের কাছে পরিণত করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যমে।

অনুষ্ঠানে রয়েছেন খ্যাতনামা সংবাদ বিশ্লষক, গবেষক, বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী এবং একাডেমিশিয়ানরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ