অর্থ আত্মসাতের মামলায় ভিয়েতনামের শীর্ষ ব্যবসায়ীর মৃত্যুদণ্ড
অর্থ আত্মসাতের মামলায় ভিয়েতনামের এক শীর্ষ স্থানীয় ধনী ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দেশটির হো চি মিন সিটিতে এ মামলার বিচার শেষে বৃহস্পতিবার (১১ এপ্রিল) এ রায় ঘোষণা করা হয়।
দণ্ডিত ওই ব্যবসায়ীর নাম ট্রুং মাই ল্যান। তিনি রিয়েল এস্টেট ডেভেলপার ভ্যান থিন ফ্যাট হোল্ডিংস গ্রুপের চেয়ারম্যান। তাকে
এ ছাড়াও এই মামলায় আরও ৮৪ জন আসামিকে তিন বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এদের মধ্যে ল্যানের স্বামী ও হংকংয়ের ব্যবসায়ী এরিক চু’কে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার ভাতিজিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, অর্থ আত্মসাৎ, ঘুষ ও ব্যাংকিং নিয়ম লঙ্ঘনের দায়ে ল্যানকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এদিকে অর্থ আত্মসাৎ ও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ল্যান। তার আইনজীবী নগুয়েন হুই থিয়েপ রয়টার্সকে বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং ঘুষ ও ব্যাংকিং আইন লঙ্ঘনের দুটি অভিযোগে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ল্যান এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
অন্যদিকে তদন্তকারীদের তথ্যমতে জানা যায়, সাইগন জয়েন্ট স্টক কমার্শিয়াল ব্যাংক (এসসিবি) থেকে ১২.৪৬ বিলিয়ন মার্কিন ডলার পাচারের জন্য ট্রুং মাই ল্যানের সহযোগীরা তাকে দোষারোপ করেছে। তার উদ্দেশ্য ছিল তার জন্য কাজ করা কয়েক ডজন প্রক্সির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা।
ভিয়েতনামের আইন অনুযায়ী, কোনো ব্যাংকে কারো পাঁচ শতাংশের বেশি শেয়ার থাকলে তাকে নিষিদ্ধ করা হয়।
এ প্রসঙ্গে আইনজীবীরা আরও জানান, অনেকগুলো শেল কোম্পানি ও তার প্রক্সিদের মাধ্যমে ট্রুং সাইগন কমার্শিয়ালের ৯০ শতাংশেরও বেশি শেয়ারের মালিক হয়েছিলেন ল্যান। এ ছাড়াও ক্ষমতার অপব্যবহার করে তিনি তার মনোনীত লোকদের ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেন। এরপর তার নিয়ন্ত্রিত শেল কোম্পানিগুলোকে শত শত ঋণ অনুমোদন করার ব্যবস্থা করতেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, শুরুতে ল্যান তার মায়ের সঙ্গে হো চি মিন সিটির বাজারে প্রসাধনী বিক্রির কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৮৬ সালে দেশটিতে অর্থনৈতিক সংস্কার যুগের সূচনা ঘটে। এরপর থেকে তিনি জমি ও সম্পত্তি কেনা শুরু করেছিলেন। ১৯৯০ এর দশকের মধ্যে তিনি একাধিক হোটেল এবং রেস্তোঁরার মালিক বনে যান। ১৯৯২ সালে তিনি ভ্যান থিন ফ্যাট নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি প্রতিষ্ঠা করেন। একই বছর তিনি এরিক চু’কে বিয়ে করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে