ভিসা নীতি পুলিশ বাহিনীতে প্রভাব ফেলবে না: আইজিপি
ভিসা নীতি পুলিশ বাহিনীতে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।
গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত ট্যুরিস্ট পুলিশের হেডকোয়াটার্সে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় নির্বাচনে অবৈধ অস্ত্র কোনো প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে আইজপি বলেন, যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয় তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
পুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে