Views Bangladesh Logo

সাম্প্রতিক আন্দোলনে যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি সমবেদনা যুক্তরাষ্ট্রের

 VB  Desk

ভিবি ডেস্ক

শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন চলাকালে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র।

বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমরা মৃত্যু, মানবাধিকার লঙ্ঘন এবং আহতের রিপোর্ট নিয়ে আমাদের গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি। যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র আশা করেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা সহিংসতায় জড়িত সকল অপরাধীদের পূর্ণ জবাবদিহিতার আহ্বান জানাচ্ছি।’

মুখপাত্র বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সকল সিদ্ধান্ত-গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত।

তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যেহেতু এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা তৈরি করবে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘আমরা বাংলাদেশের উন্নয়ন পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ