শনিবার পতাকা অর্ধনমিত রাখবে মার্কিন দূতাবাস
ইসরাইলের বোমা হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য আজ শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। পতাকা অর্ধনমিত রেখে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও এই কর্মসূচি পালন করছে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নির্দেশে শনিবার দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেনের একটি বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, এ সংঘাতে নিহত প্রতিটি ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য আমরা শোক প্রকাশ করি।
শোক পালনে শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি–বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে