নির্বাচনীকালীন উত্তেজনা কমাতে পূর্ব শর্ত ছাড়াই সকল পক্ষের সংলাপের আশা করছেন মার্কিন রাষ্ট্রদূত
একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিযুক্ত সকল দলের দায়িত্ব বলে অভিমত প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি আশা প্রকাশ করেছেন, সব রাজনৈতিক দল উত্তেজনা নিরসনে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হবে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
পিটার হাস বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো পক্ষের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমি আশা করি, উত্তেজনা কমাতে এবং অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে বের করতে পূর্ব-শর্ত ছাড়াই সংলাপে নিযুক্ত সকল পক্ষ এগিয়ে আসবে।”
মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বৈঠকে তারা নির্বাচন কমিশনকে (ইসি) নির্বাচন কমিশনের অনন্য সাংবিধানিক ভূমিকায় স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য আহ্বান জানিয়েছেন। যা আন্তর্জাতিক মান পূরণের জন্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজন।
হাসের মতে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। যে কোনো কাজ যা সহিংসতার মাধ্যমে হয় তা; গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে, জনগণকে তাদের সংগঠনের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, ইন্টারনেট অ্যাক্সেসের অধিকার প্রয়োগ করতে বাধা দেয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংবিধানের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘অপ্রতিকূল পরিবেশে নির্বাচন স্থগিত করার চিন্তা-ভাবনা কারো মাথায় রাখা উচিত নয়। এটি যে কোন রাষ্ট্রের ক্ষেত্রেই।"
তিনি সাংবাদিকদের জানান, সফররত মার্কিন রাষ্ট্রদূত বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে চান।
সিইসি আরও বলেন, ‘আমরা স্পষ্ট বলেছি য, ইসির সাংবিধানিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে