Views Bangladesh Logo

খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।
বার্তাসংস্থা এএফপি বুধবার (৮ নভেম্বর) জানিয়েছে, গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে এ চিঠি পাঠান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এ কর্মকর্তা। চিঠিতে তিনি বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার বিষয়টি ‘রাজনৈতিক সংলাপ ও দ্বন্দ্ব নিরসনের একটি গুরত্বপূর্ণ ধাপ হবে।’
এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের পাঠানো এ চিঠিটি দেখেছে তারা। এতে তিনি লিখেছেন, ‘আমি আপনার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তিনি (খালেদা জিয়া) যেন জরুরিভিত্তিতে বিদেশে প্রয়োজনীয় চিকিৎসা পান সে বিষয়টি বিবেচনা করবেন।’
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশি চিকিৎসকরা আশঙ্কা করছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা না পেলে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ