রোহিঙ্গা শিবির পরিদর্শন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের
কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল উনাইসি লুতু ভুনিওয়াকা।
মঙ্গলবার
(২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর শরনার্থী
শিবির, বালুখালী ৮ নম্বর শরনার্থী
শিবির এবং ২০ নম্বর শরনার্থী
শিবিরের বর্ধিত অংশ পরিদর্শন করেন তিনি।
শরণার্থী
ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার
মিজানুর রহমান বলেন, সফরকালে ভুনিওয়াকা জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণে জড়িত অন্যান্য মানবিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
এর
আগে জাতিসংঘের সহকারী মহাসচিব বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং শরণার্থী শিবিরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।
রোহিঙ্গা
শিবিরগুলোতে বেশ কিছুদিন ধরেই নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। রোহিঙ্গাদের দেখভালের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে একাধিকবার এ বিষয়গুলো নিয়ে
আলোচনা হয়েছে।
এর
আগে কক্সবাজারের
নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের
কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে আসেননি। তবে জাতিসংঘের
সহকারী মহাসচিব সোমবার সকালে কক্সবাজারে আসেন। সোমবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক
কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে কক্সবাজারের
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের
সঙ্গেও বৈঠক করেন তিনি।
জানা
গেছে, উনাইসি লুতু ভুনিওয়াকা রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি সম্পর্কে জানতে ও করণীয় নিয়ে
আলোচনার জন্য কক্সবাজার সফর করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে