Views Bangladesh Logo

বিচার বিভাগ সংস্কারে সমর্থন দেবে যুক্তরাজ্য: সারাহ কুক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগের সংস্কারে সমর্থন করবে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এজন্য যা যা করা দরকার তা করা হবে’।

সারাহ কুক বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগের বেশ কিছু সংস্কার প্রয়োজন। যুক্তরাজ্য এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করতে চাই’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ