Views Bangladesh Logo

ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ করল তুর্কিশ এয়ারলাইন্স

 VB  Desk

ভিবি ডেস্ক

ড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনায় ফের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমান। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানটিতে ছিল ২৯০ জন যাত্রী।

জানা গেছে, তুর্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩ এয়ারবাসটি মঙ্গলবার সকাল ৭টায় শাহজালাল বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করে। কিন্তু উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট বিমানের দুটি ইঞ্জিনের একটিতে আগুন ধরে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন। তাৎক্ষণিক তিনি বিমানটিকে বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

জ্বালানির খরচ কমানোর জন্য বিমানটি প্রায় ৯০ মিনিট আকাশে চক্কর দেয়ার পর সকাল সোয় ৮টায় নিরাপদে অবতরণ করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রকিব সামাদ বলেন, ‘উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট বিমানের এক ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। আমাদের ধারণা, এটি সম্ভবত পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে ঘটেছে। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে ফিরিয়ে আনেন। সকল যাত্রী নিরাপদে রয়েছেন।’

বিমানবন্দর সূত্র জানায়, জরুরি অবতরণের পর সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। তুর্কিশ এয়ারলাইন্স তাদের জন্য হোটলে থাকার ব্যবস্থা করছে।

এর আগে গত ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা খুলে পড়ে। তবে পাইলট দক্ষতার সাথে ৭১ জন যাত্রীসহ বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।

এই ঘটনা বাংলাদেশে বিমান নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার দক্ষতার বিষয়টি সামনে এনেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ