Views Bangladesh Logo

‘গণহত্যার’ তদন্তে মোবাইল অপারেটদের সহায়তার নির্দেশ ট্রাইব্যুনালের

‘জুলাই-আগস্ট গণহত্যার’ অভিযোগ তদন্তে দেশের সব মোবাইল অপারেটর কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলন চলাকালে ধারণ করা সব তথ্য সংগ্রহে রাখার নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকেও (এনটিএমসি)।

প্রসিকিউশনের আবেদনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পরে তাজুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশন টিম মামলার তদন্তের স্বার্থে যেকোনো ব্যক্তিকে ডাকতে পারেন, যেকোনো তথ্য চাইতে পারেন। ট্রাইব্যুনালের আইনে এই ক্ষমতা দেয়া হয়েছে। আমরা পৃথক দুটি বিষয়ে আবেদন করেছিলাম। আবেদনের শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সব মোবাইল ফোন অপারেটর কোম্পানি এবং বিটিআরসিকে তদন্তকাজে সহায়তার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ