যোগাযোগ খাতে বরাদ্দ কমেছে পাঁচ হাজার কোটি টাকা
প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ বাজেট বরাদ্দ গতবারের চেয়ে পাঁচ হাজার কোটি টাকা কমেছে। বৃহস্পতিবার (০৬ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী।
তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৮০ হাজার ৪৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। চলতি ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে ৮৫ হাজার ১৯১ কোটি টাকা বরাদ্দ ছিল।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে পরিবহন ও যোগাযোগ খাত সর্বোচ্চ বরাদ্দ পেয়েছিল, যা তার আগের অর্থবছর থেকে ছয় হাজার কোটি টাকা বেশি ছিল। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে এ খাতে ৮১ হাজার ৫১৯ কোটি টাকা বরাদ্দ ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে