Views Bangladesh Logo

মিরপুর-১০ মেট্রো স্টেশন মেরামত করতে ব্যয় ১ কোটি ২৫ লাখ টাকা: উপদেষ্টা ফাওজুল

মিরপুর-১০ নম্বরের মেট্রো স্টেশন মেরামত করতে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্টেশনটি পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, মেট্রোর উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ ও বিজয় সরণি স্টেশন থেকে যন্ত্রাংশ এনে স্থাপনের পর স্থানীয় বাজার থেকে বিভিন্ন যন্ত্রাংশ কিনতে এই খরচ হয়েছে। তবে ওই সব স্টেশন থেকে আনা যন্ত্রাংশগুলো দেশের বাইরে থেকে আনার পর পুনরায় স্থাপন করার জন্য আরও ১৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে। সব মিলিয়ে মোট খরচ হবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা। সরকারি তহবিল থেকে নয়, মেট্রোরেলের ফান্ড থেকে এ টাকা খরচ করা হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। তারা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সবকিছু ভাঙচুর করে।

এ ঘটনার দুই দিনের (২০ জুলাই) মাথায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছিলেন, ‘ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে।’

তবে এক বছর নয়, গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো স্টেশনটি চালু করা হয়। আর ২ মাস ২৭ দিন পর আজ চালু হয় মেট্রোরেলের মিরপুর-১০ নম্বরের স্টেশনটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ