ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের
ঢাকার বিভিন্ন এলাকায় রাত থেকেই গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত হয়েছেন ওই এলাকার অনেক বাসিন্দা। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।
সূত্রে জানা গেছে, কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ইসিবি, ভাষানটেক, দক্ষিণখানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে।
তিতাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান গণমাধ্যমকে বলেন, “ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কারের সময় পাইপলাইনে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এতে গন্ধ ছড়াতে পারে। এছাড়া পাইপলাইন লিকেজের কারণে কখনো কখনো এমন গন্ধ দেখা দিতে পারে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কেউ যদি কোনো এলাকায় গ্যাসের সমস্যা লক্ষ করেন, তবে আমাদের হেল্পলাইনে ফোন দিলে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে