Views Bangladesh Logo

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম সীমান্তের বাইশফাঁড়ি ৪২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ৩ জনই স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অসতর্কতাবশত মাইন বিস্ফোরণের শিকার হন তারা। বিজিবি ও স্থানীয় প্রশাসন নিহতদের পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ