Views Bangladesh Logo

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গলবার (৬ মে) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এ জন্য তাকে স্বাগত জানাতে ভোর থেকেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতা-কর্মীরা। তারা বিমানবন্দরে প্রবেশের দুইটি গেটে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সরেজমিন দেখা যায়, দুটি প্রবেশ গেটে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শুধু ঢাকার নয়, গাজীপুরের কর্মীরাও রয়েছেন।

এছাড়া বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন পর্যন্ত হাজারো বিএনপি কর্মী ও সমর্থকরা তার ফিরে আসাকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন।

গাজীপুরের যুবদল কর্মী আলতাফ হোসেন বলেন, ‘আমি আমার দলের প্রতি ভালোবাসা থেকে এসেছি। আমার এলাকা থেকে আরও অনেক কর্মী আসছেন।’

তিনি আরও বলেন, ‘ম্যাডামের দেশে ফেরাটা ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসের সাক্ষী হতে কে না চাইবে? তাছাড়া দল থেকে আমাদের এখানে আসতে বলা হয়েছে। সেই নির্দেশনা মেনে এসেছি।’

কাওলা এলাকার বিএনপি কর্মী আবু বকর বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ম্যাডাম আজ ফিরছেন। দেখবেন-শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে যানজট এড়াতে সকাল ও দুপুরের ব্যস্ত সময়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ