মুন্সীগঞ্জে বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা সম্পন্ন
মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি, বিকল্প ধারার প্রতিষ্ঠাতা ও চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়ার কথা রয়েছে তার গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায়। সেখানে বাদ যোহর চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে