চুরি-ছিনতাই বেড়েছে, অপরাধীরাও ধরা পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে চুরি-ডাকাতি বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপরাধীরাও ধরা পড়ছে।
রোববার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া অধিকাংশ বন্দিকে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ৭০০ জন পলাতক। শীর্ষ সন্ত্রাসীরা যারা জামিনে আছেন তাদেরও ফের ধরা হবে।’
পরিদর্শনকালে কারাবন্দিদের জন্য জরুরি সেবা নম্বরের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এখন থেকে বন্দিদের স্বজরেরা ‘০৯৬১২০২১৬৯০’ জরুরি সেবা নম্বরে ফোন করে সাক্ষাতের সময়সূচিসহ প্রয়োজনীয় তথ্য পাবেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, জুলাই-আগস্টের আহতদের এই জরুরি সেবায় চাকরি দেয়া হবে।
কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল জানান, পরিবারের লোকজন জরুরি সেবাটিতে ফোন দিয়ে কারাবন্দিদের খোঁজ নিতে পারবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে