তিস্তার পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট
উজান থেকে আসা পানি ও মুষলধারে বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তিস্তা ব্যারাজ পয়েন্টে ৫১ দশমিক ৮৩ সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের উপ-প্রকৌশলী মোহাম্মদ রাশেদীন জানান, তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি পাওয়ায় ৪৪টি ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে।
গত কয়েকদিনের টানা বর্ষণে তিস্তা নদীর তীর ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে।
রংপুরের স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
চর গড্ডিমারী এলাকার বাসিন্দা হোসেন আলী জানান, সব নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন এলাকার সড়ক প্লাবিত হয়েছে, আকস্মিক বন্যায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে