Views Bangladesh Logo

জুলাই আন্দোলনে আহত সিয়ামের পাশে তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই আন্দোলনে গুলিতে আহত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলের ছেলে সিয়ামের জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২২ নভেম্বর) সেই সহায়তা পৌঁছে দিতে সিয়ামের বাড়িতে যান কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।

শনিবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মীর হেলাল বলেন, তারেক রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে সবসময় আছেন এবং থাকবেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গুমের শিকার ও নিহত দলের নেতাকর্মীদের পরিবারের পাশে থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ