Views Bangladesh Logo

কলকাতা উপ-হাইকমিশনের প্রথম প্রেস সচিব সাংবাদিক তারিক চয়ন

 VB  Desk

ভিবি ডেস্ক

ভার‌তের কলকাতায় বাংলা‌দেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবা‌দিক মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওর‌ফে তারিক চয়ন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি অন্য যে কোনো পেশা বা ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করে যোগ যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এ দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

সর্ব‌শেষ দৈ‌নিক মানবজ‌মি‌নে ছি‌লেন সাংবা‌দিক তা‌রিক চয়ন। সেখানে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিনিয়র রিপোর্টারের দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাভিশন টিভি চ্যানেলে আর্ট শো লাল গোলাপের গবেষক হিসেবে কাজ করেন এই সাংবাদিক। এ ছাড়াও তি‌নি দেশ-বি‌দে‌শের বি‌ভিন্ন প‌ত্রিকায় কলাম লেখেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ