সিলেট টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ
আজ থেকে শুরু হলো সফরকারী নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
চোটের কারণে এই সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। পারিবারিক কারণে নেই লিটন কুমার দাসও। তাই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দু'দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। সিলেট টেস্টের মধ্য দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপুর।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (এই সিরিজের অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও শাহাদাত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে