Views Bangladesh Logo

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের ৩৩ কেভি গোলাপগঞ্জ ফিডারে শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে সিলেট আঞ্চলিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এদিকে আগুনের ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের কয়েকটি এলাকা।

এদিকে আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় আধঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, অগ্নিকাণ্ডে সিলেটের গোলাপগঞ্জ, বালাগঞ্জ, আম্বরখানা ও বটেশ্বর এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আগুনের কারণে হওয়া ক্ষয়ক্ষতি সারিয়ে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ