Views Bangladesh Logo

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সুজেয় শ্যামের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানান কণ্ঠশিল্পী আসিফ আকবর।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি তার হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। এছাড়া ডায়াবেটিস ছিল অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও ছিল।

১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেট জেলায় জন্মগ্রহণ করা সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন তিনি।

এ ছাড়াও সংগীতে অবদান রাখার জন্য ২০১৮ সালে একুশে পদক এবং এর আগে ২০১৫ সালে শিল্পকলা পদক পান সুজেয় শ্যাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ