Views Bangladesh Logo

আগাম বন্যা থেকে রক্ষা পেতে সুরমা নদী খনন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

গাম বন্যা থেকে সিলেট নগরীকে রক্ষায় সুরমা নদী খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বৃহস্পতিবার (২০ জুন) সকালে সিলেট সিটি করপোরেশনের টুকেরবাজার এলাকায় শাদীখাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারত থেকে আসা ঢলের পানি বাংলাদেশ হয়ে বঙ্গপোসাগরে প্রবাহিত হয়। এ কারণে সিলেট অঞ্চলে যুগ যুগ ধরে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। পলি মাটিতে নদী ভরাট হয়ে যাওয়ার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। তাই পানি উপচে শহরেও প্রবেশ করছে। এ পরিস্থিতির উত্তোরণে দেশের ৯টি স্থানে নদীতে ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘নদীতে পলি মাটি থাকার ফলে এর আগেও ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। উজান থেকে আসা পানির সাথে পলি মাটিও আসে। সেই পলি মাটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। প্রকৌশলীদের সাথে আলাপ করেছি দ্রুত সুরমা নদী ড্রেজিং ব্যবস্থা নেয়া হবে।’

সেই সঙ্গে জাহিদ ফারুক আরও বলেন, ‘কিশোরগঞ্জের মিটামইন সড়ক দিয়ে পানি দ্রুত প্রবাহের জন্য ব্যবস্থা গ্রহণ করছে সরকার।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। আমরা আগাম বন্যা পরিস্থিতি রুখতে সুরমা নদী খননের ব্যবস্থা গ্রহণ করছি।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ