ড. ইউনূসের কার্যালয় ও বাসভবন হবে ‘যমুনা’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য তার কার্যালয় ও বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন “যমুনা”কে উপযুক্ত করে তোলা হচ্ছে ।
জানা গেছে, রাজধানীর মিন্টো রোডে অবস্থিত এই ভবনটির সাজানো গোছানোর কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তারা ভবনের আধা খোলা প্রধান ফটকের ভেতরে পরিস্কার করছেন। এ ছাড়াও ভবনের চারপাশের সীমানা প্রাচীরের গাছের ঝুল কাটা হচ্ছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার (৮ আগস্ট) একজন পরিচ্ছন্নতা কর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশের সরকার প্রধানের জন্য ঠিক করা হচ্ছে। আমরা মাঠের ঘাস কেটেছি, এখন গাছগাছালি পরিষ্কার করছি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে