Views Bangladesh Logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিশৃঙ্খলার অভিযোগে ৬ শ্রমিক আটক

হাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালিয়াকৈরে ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময়ে শ্রমিকরা আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সোনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করে।

আটক ছয় জন হলেন- খোকন মিয়া, সোহাগ মিয়া, নাজমুল মিয়া, উজ্জ্বল হোসেন, শাকিল আহামেদ ও মোবারক হোসেন ।

এছাড়া কালিয়াকৈর উপজেলার পৃথক এলাকায় তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের কারখানার শ্রমিকরা এদিন সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা, হাজিরা বোনাস ৮০০ টাকা, সাধারণ ও বাৎসরিক ছুটি বাড়ানোসহ ১২ দফা দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, কারখানা বন্ধ ঘোষণার পরও কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করায় সেনাবাহিনীর সদস্যরা ছয়জনকে আটক করেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ